1/4অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!
এ শহরে ক্লান্তি মুছবার মতো আমার কোনো গামছা নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে!🌸









